1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সকাল-সন্ধ্যা রাসুল (সা.) যে দোয়া পড়তেন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

সকাল থেকে সন্ধ্যা মানুষ মহান আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করে। এসব নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায় সবার কর্তব্য। একটি হাদিসে রাসুল (সা.) একটি দোয়া পড়ে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

উচ্চারণ : আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিমাতিন আউ বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা, লা শারিকা লাকা, ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু।

অর্থ : ‘হে আল্লাহ, আমি ও আপনার অন্য কোনো সৃষ্টি যে নিয়ামত ভোগ করছি তা একমাত্র আপনার পক্ষ থেকেই। আপনার কোনো অংশীদার নেই। সুতরাং আপনারই প্রশংসা ও আপনারই কৃতজ্ঞতা।’

আবদুল্লাহ বিন গান্নাম আল-বায়াজি থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভোরে (ঘুম থেকে) উঠে উল্লিখিত দোয়াটি পড়বে সে যেন সকালের কৃতজ্ঞতা জানাল।

যে ব্যক্তি তা বিকালে পড়বে সে যেন রাতের কৃতজ্ঞতা জানাল।’(আবু দাউদ, হাদিস : ৫০৭৩; ইবনু হিব্বান,হাদিস নং:৮৬১)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর