1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহির

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

সিলেটে ট্রাক চাপায় কবির হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরােহি যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (১৭ নভেম্বর) বেলা ২টায় কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে সেবা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা বালুবাহী ট্রাক ঘটনাস্থলে অন্য একটি ট্রাককে অতিক্রম (ওভারট্কে) করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কবির হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহি প্রাণে বেঁচে গেছেন।

কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের ওভারটেককালে চাপা পড়ে মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়। ওই আরোহি বাইক দিয়ে যাত্রী বহন করতেন। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে চালক পালিয়ে গেলও ট্রাক ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর