1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে প্রধান শিক্ষককে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা গনিনগর ষোল গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের অপসারনকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

রোববার সকাল সাড়ে নয়টার দিকে গনিনগর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ৪০ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। ৩১জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহত ১০ জনকে ভর্তি করা হয় ও দুই জনকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

আহতের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের সঙ্গে দাতা সদস্যের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের পক্ষের লোক ও দাতা সদস্যের পক্ষের লোকদের মাঝে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুইপক্ষের প্রায় ৪০ জন আহত হয়।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, স্কুলের দাতা গ্রুপ ও প্রধান শিক্ষকের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এবিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয় নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর