1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

তাহিরপুরে হাতে ইয়াবাসহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সাদেক আলী (২২) নামে এক যুবককে আটক সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ সাদেক আলী কলাগাও গ্রামের মোহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে।

বিজিবি জানায়, চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৫/-এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা জব্দ করে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্ত চোরাচালানসহ সকল অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর