1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে ১ মাসে ১৪০ জন গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন মামলায় এক মাসে একশো চল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

পুলিশ সুত্রে জানা যায়, অক্টোবর মাসে মাধবপুর থানার পুলিশ আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত ৩৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এছাড়া নিয়মিত মামলায় ৯২ জন, ফৌজদারি কা: বি: ১৫১ ধারায় ১০ জন ও ৫৪ ধারায় ২ জনকে গ্রেফতার করেছে। এসময়ে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা ৪২ কেজি, ইয়াবা ট্যাবলেট ২৯০ পিস, ফেনসিডিল ১৩৮ বোতল ও বিদেশি মদ ১২ বোতল।

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুপার মহোদয় এর দিকনির্দেশনায় আমার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখন সাধারণ মানুষ সরাসরি থানায় এসে আমার সঙ্গে তাদের সমস্যার কথা বলতে পারেন এবং অভিযোগ করতে পারেন। কোন দালাল থানার ভেতরে ডুকতে পারে না। পুলিশ জনগণের বন্ধু এটা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর