1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, এ যুদ্ধ হবেই: উপদেষ্টা মাহফুজ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা “সামাল দেয়া” প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরমেটে।’

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

গণ- অভ্যুত্থানের শতদিন পরে শিরোনামের ওই পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘পুরানো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবারো ঐক্যবদ্ধ হবে।

এ দল, ঐ দল এখানে মুখ্য নয়। মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত।’

তিনি লিখেছেন, ‘ছাত্র-তরুণদের জন্য একটি সুযোগ এসেছে। প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে।

৯০ এর ছাত্র-তরুণ খরচ হয়ে গেছে আগেজার প্রজন্মের ধূর্তামির কাছে। আবারো সে ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র-তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন, সে সম্বন্ধে ছাত্র-তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন। কারণ, ৯০ এত রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না।’
মাহফুজ লিখেছেন, ‘এখানে প্রায় অর্ধলক্ষ আহত, মানে মাঠের লড়াকু আছেন।

দু’হাজার বা ততোর্ধ্ব শহিদ আছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা “সামাল দেয়া” প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু, এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরমেটে।’
তিনি আরো লিখেছেন, ‘পুরাতন ও নূতনের এ রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্ধ বুঝে নেওয়া জরুরি। খুবই জরুরি।

মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্তমরা হয়ে গেছি। আমাদের শহিদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। ক্লান্ত হইয়েন না, জড়ো হোন, ঘন হয়ে বসুন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর