
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই সিলেট নগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে পুলিশের গুলিতে নিহত সাংবাদকি এটিএম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহা কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গ্রেফতারের পর আদালতে তোলা হলে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে রোববার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে।
আদালত সূত্রে জানা যায়, তুরাব হত্যা মামলার অনত্যম আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহার ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেটের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (সেবা) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.