1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চীনে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিলেন চালক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

চীনের হুনান প্রদেশের একটি প্রাইমারি স্কুলের বাইরে জনতার ভিড়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক চালক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। গাড়িটি একটি সাদা এসইউভি ছিল। গাড়ির চালক অভিভাবক এবং স্কুল নিরাপত্তা সদস্যদের হাতে ধরা পড়েছেন।

এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, ‘বেশ কয়েকজন ছাত্র এবং প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।’ এ ছাড়া আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে কিছু শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুলের ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। স্কুলটি চীনের দক্ষিণ হুনান প্রদেশের ডিংচেং জেলার ইয়ং’আন প্রাথমিক বিদ্যালয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে চীনে জনতার ওপর এটি তৃতীয় হামলা।

গত ১২ নভেম্বরও দক্ষিণ চীনে এমন একটি ঘটনা ঘটেছিল। ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয় ওই ঘটনায়। একটি এসইউভি গাড়ি চালিয়ে প্রতিবন্ধকতা ভেঙে জুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে গিয়েছিলেন চালক।
এ ছাড়া চীনের একটি স্কুলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আটজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

গত রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব চীনের ওয়াক্সি শহরের একটি ভোকেশনাল স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। সূত্র : বিবিসি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর