1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে এক পরিবারের ৩ ঘরসহ আগুনে পুড়ে ছাই

জামালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বসত বাড়িতে আগুনের ঘটনায় ৩ টি টিনশেড ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার আনুমানিক রাত ১১ টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর গ্রাম ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, জগবন্ধু পালের খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পড়ে মুহূর্তেই এই আগুন ছড়িয়ে ৩ টি বসত ভস্মীভূত হয়। এসময় গ্রামবাসীর আপ্রাণ চেষ্টায় আগুন নেভাতে সম্ভব হয়। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জগবন্ধু পাল জানান, আমার বসত ঘরের পাশে থাকা খড়ের ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আমি চিৎকার করে আশপাশের লোকজনকে জানাই। পরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ৩ টি ঘর পুড়ে যায়। এতে আমার ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯১ হাজার টাকা, ২০ মণ ধান ও স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে বেহেলী ইউনিয়ন পরিষদ সচিব সুজন তালুকদার জানান, আগুন লাগার খবর পেয়ে রাতেই আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে বললে আমি হোয়াটসঅ্যাপে ছবিসহ সকল তথ্য দেই।

এবিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। পরিষদের সভা শেষে ঘটনাস্থলে যাবো। ক্ষতিগ্রস্ত পরিবারদের শুকনা খাবারসহ সরকারি সকল সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর