1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার, প্রধান বক্তা তালহা আলম

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম(ওয়াক্কাস গ্রুপ) এর গণসংবর্ধনা ও কাউন্সিল আগামী ২২ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন জমিয়তের নেতাকর্মীরা৷
মঙ্গলবার(১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জমিয়তের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে গণসংবর্ধনা ও কাউন্সিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি।
তারা জানান, গণসংবর্ধণা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন৷  প্রধান বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। উক্ত গণসমাবেশে কেন্দ্রীয় জমিয়ত, জেলা জমিয়তসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এম আব্দুল হাফিজ, উপজেলা জমিয়তের সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, জেলা যুব জমিয়তের সদস্য সচিব ছালিক আহমদ, জেলা যুব জমিয়তের সদস্য ওয়েস আহমদ, জয়কলস ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আতিকুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব মারজান আহমদ, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি কবির আহমদ, উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন ও উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক নাহিদ হাসানসহ প্রমুখ৷
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর