প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১:১৭ পূর্বাহ্ণ
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক

আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজধানী ঢাকার উত্তরা থেকে অভিযান চালিয়ে মহানগর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টানা চারবারের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে তথ্য দিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এক বার্তায় তিনি বলেন, রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে। আটক করার পর রাতেই তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার আদালতে তোলা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামকে আসামি করা হয়েছে।
তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বার্তায় কিছু জানায়নি ডিএমপি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.