1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হয়রানিমূলক আন্দোলনের বিপক্ষে জনমত শক্তিশালী হচ্ছে: উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, হয়রানিমূলক, জিম্মি করা আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে। কিন্তু আন্দোলনকারীরা যদি এভাবে রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে জিম্মি করে ভোগান্তিতে ফেলে, অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে তাহলে সাধারণ মানুষের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা উচিত।

উপদেষ্টা বলেন, আপনারা আন্দোলন করবেন করেন কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে নয়। গতকাল আমি শুনেছি ট্রেনে ঢিল মেরে নারী, শিশুদের আহত করা হয়েছে। কোথাও দাঁড়িয়ে বলে দেবেন একটি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেবে, মন চাইলে এইচএসসি পরীক্ষা দেবেন না, আমার রেজাল্ট বদলে দিতে হবে এটা কী ধরনের আন্দোলন?

আসিফ নজরুল বলেন, এখন আমরা কঠোর পদক্ষেপ নিলে সবাই সমালোচনা শুরু করবেন। পুলিশ কেন ব্যবস্থা নিল, আগের পুলিশ কি না। এ ধরনের বিষয় ম্যানেজ করা খুবই টাফ।

অন্যায্য আন্দোলনের বিপক্ষে রাষ্ট্র কেন শক্ত অবস্থানে যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাষ্ট্র যদি শক্ত হয়, দুই একজন যদি আহত বা গ্রেপ্তার হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কষ্ট তৈরি হবে। যে আমরাও বিগত সরকারের মতো দমন নীতিতে যাচ্ছি কি না? সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হয়। আমরা যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিয়েছি, এখানে অনেক চিন্তা করতে হয়। সাধারণ মানুষের কষ্ট হবে কি না সেটাও দেখতে হয়।

এতে করে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে, আপনারা যে ধরনের প্রশ্ন করছেন যখন সবার মধ্যে এই বোধ জাগ্রত হবে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি। তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

সরকার শক্ত হলে ভালোভাবেই হবে বলেও আন্দোলনকারীদের সতর্ক করেন আসিফ নজরুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর