1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিটি কলেজ প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) রাতে সিটি কলেজের ওয়েবসাইটে এ নোটিশ দেয়া হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা সংক্ষিপ্ত নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সব ক্লাস বন্ধ থাকবে।
এর আগে সংঘর্ষের ঘটনার পর ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সায়েন্সল্যাব মোড় থেকে সিটি কলেজ সরিয়ে নেয়াসহ ৯ দফা দাবি ঘোষণা করে।
এর আগে বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে তারা সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর