প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ
পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণারের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজী মেমোরিয়াল মার্কেটের ২য় তলায় পূবালী ব্যাংক পিএলসি বড়লেখা শাখার ইসলামী কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে শাখা ব্যবস্থাপক সুজিত কুমার মৈত্রের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মো. ইমরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ডিজিএম ও অঞ্চল প্রধান মো. মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এজিএম মো. ছরওয়ার আলম, অপারেশন ম্যানেজার ফয়জুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুন নূর, সাপ্তাহিক বড়লেখা'র সম্পাদক ও ব্যবসায়ী সমিতির নেতা এম. এম আতিকুর রহমান, শশাঙ্ক কুমার দত্ত, আজিজ মিয়া, মীর শামীমুর রহমান, শামীম আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম মো. মুশফিকুর রহমান বলেন, পূবালী ব্যাংকের গ্রাহকসেবা বৃদ্ধিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে ব্যাংকের ইসলামী কর্ণার জনপ্রিয় হয়ে উঠছে। সেবার মান বৃদ্ধি ও সম্মানিত গ্রাহকবৃন্দ সহ সকলের সহযোগিতায় আমরা সাফল্যের সাথে এগিয়ে যেতে চাই।
আলোচনা সভা শেষে কেক ও ফিতা কেটে ব্যাংকের ইসলামী কর্ণার এর উদ্বোধন করেন প্রধান অতিথি। শেষে দোয়া পরিচালনা করেন বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা লেইস আহমদ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.