1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারতে ঢোকার সময় ৫ জন আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় পাঁচ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন থেকে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার শিবনগর উপজেলার কৃষ্ণধন দাসের ছেলে কামদেব দাস (৪৫), হবিগঞ্জের লাখাই উপজেলার মনিন্দ দাসের মেয়ে মায়া রাণী দাস (৪৫), তাদের মেয়ে মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার রমেশ দাসের মেয়ে স্বপ্ন রাণী দাস (৩০) ও কিশোরগঞ্জের গৌরাঙ্গ দাসের ছেলে সুকেন দাস (১৯)।

পুলিশ জানায়, আটক পাঁচজন ভারতের আগরতলায় কাজের জন্য যাচ্ছিলেন। মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা দিয়ে পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি-২৫ ব্যাটালিয়নের একটি দল বাংলাদেশের ১০ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করে।

তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে পাসপোর্ট আইনে মামলা করে সবাইকে মাধবপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যায় আটক দুজনের নামে পাসপোর্ট আইনে আলাদা দুটি মামলা করেছে বিজিবি। বুধবার তাদের কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর