প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
শান্তিগঞ্জে আইডিই প্রকল্পের অবহিতকরণ সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে টিএলটিএন প্রকল্প, আইডিই বাংলাদেশ সিলেটের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উক্ত প্রকল্পের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. মোশারফ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।
প্রবন্ধ উপস্থাপনা করেন উক্ত প্রকল্পের সিলেট বিভাগের ফিল্ড টিম লিডার শাহ মামুনুল আহাদ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা উপস্থিত থেকে প্রকল্পের ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.