1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে কিনব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

সিলেট মহানগরের কিনব্রিজের নিচ থেকে ভবঘুরের এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা যায়, মারা যাওয়া নাম নুর মোহাম্মদ শাকিল (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মৃত্যু হতে পারে তার। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর