1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেটে জুয়া খেলার অভিযোগে চার যুবক আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

সিলেটে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ছড়ারপাড় এলাকার মারফত আলীর কলোনীর মো. শাহীন মিয়ার ছেলে মো. সানী মিয়া (২৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দল কুতুব গ্রামের আব্দুল হাসিমের ছেলে নূর আহমদে (৩০), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত তাজির মুল্লুকের ছেলে ফরহাদ হোসেন (৪০) ও সিলেট মহানগরীর চালিবন্দর এলাকার আব্দুর রউফের ছেলে মো. আশরাফ উদ্দিন (৫৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৯ নভেম্বর রাত ৯টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগ সংবাদের ভিত্তিতে কালীঘাটস্থ মসলাপট্টির একটি পরিত্যাক্ত ঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ ঐ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা মামলা রুজু করা হয়েছে। পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর