সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে জাহাঙ্গীর আলম (১৯) নামে ইয়াবা কারবারিকে আটক করেছে। মধ্যনগর থানার গোলগাঁও গ্রামের বাসিন্দা ধৃত যুবক। এ সময় তার সংগ্রহে থাকা ৯২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে (১৯ নভেম্বর) ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই ইউছুফ আলী। সঙ্গে ছিলেন এসআই বিকাশ সরকার, এএসআই মহিনুর, কনস্টেবল মশাহিদ আলী।
ব্যক্তির বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া সেল
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.