1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে মাদকসহ ৩ কারবারি আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

হবিগঞ্জে ইয়াবা ও গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ নভেম্বর) ভোরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক তিনজনের কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানানো হয়।

মাদক কারবারিরা হলেন-চুনারুঘাট উপজেলার জহুর মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইমরান মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) ও ফেনীর পশুরাম উপজেলার হাছান আলীর ছেলে ওমর ফারুক (২১)।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার ভোররাতে মাধবপুর উপজেলায় অভিযান চালায়। সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ ওমর ফারুক ও শাহিনকে আটক করা হয়েছে।

একই রাতে চুনারুঘাটের চন্দনা ধলাইপাড় গ্রাম থেকে কাজলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা জব্দ করা হয়েছে।

পৃথক অভিযানের ব্যাপারে বুধবার দুপুরে চুনারুঘাট ও মাধবপুর থানায় আলাদা দুটি মামলা করে তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর