1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

গোয়াইনঘাটের সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত সেলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত দুই আসামী জালাল উদ্দিন (৬০) ও সুলেমান (৫০) উপজেলার সদর ইউনিয়নের হুয়াউরা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সুজন মিয়া।তিনি বলেন, এই মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। খুব শীঘ্রই অন্যান্য আসামীদের গ্রেফতার করা হবে।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত সেলিম হত্যা মামলার ৩ ও ৪ নং আসামিকে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের হবিগঞ্জের বিভিন্ন থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত সেলিম উদ্দিন অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরদিন (৫ নভেম্বর) সন্ধ্যায় সেলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নামোল্লেখ করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা দায়ের করা হয়। পরে ১০ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়। এছাড়া পরোয়ানাভূক্ত একজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর