1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জামালগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল ও মুফতি ওয়াক্কাস (রহ:)স্বরণ সভা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৮৫ বার পঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজনে সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহ. এর স্বরণ সভা ও উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাচনা বাজার বটতলায় উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুল গফফারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা জাকারিয়া আল মামুনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মাও. আব্দুশ শহীদ জামলাবাদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ন মহাসচিব মুফতি রশীদ আহমদ বিন ওয়াক্কাস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক পীরজাদা সৈয়দ তালহা আলম, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ।
অনুষ্ঠানে বক্তারা সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহ. এর ধর্মীয় ও রাজনৈতিক জীবনের উপর আলোচনা শেষে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়।
এসময় জামালগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি হিসেবে মাও. আব্দুল গফফার  সাধারণ সম্পাদক মাও. আব্দুল্লাহ আলমগীর ও সাংগঠনিক সম্পাদক হাফিজ তরিকুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সভাপতি হিসেবে মাও. বিলাল আহমদ সালেহী, সাধারণ সম্পাদক মাও. শফিকুল ইসলাম সাজিদ, সাংগঠনিক সম্পাদক মাও. সাইদুর রহমান সুমন ও ছাত্র জমিয়তের সভাপতি হিসেবে মাও. মাহদী হাসান রাসেল, সাধারণ সম্পাদক হাফিজ আফাজুল হাসান তানজীম ও সাংগঠনিক সম্পাদক ক্বারী মোবারক হোসাইনের নাম ঘোষনা করে ৩ বছরের জন্য প্রতিটি ইউনিটে ৩১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর