1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দেশে ফিরে যা বললেন বিশ্বজয়ী: হাফেজ আনাস

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭৪ দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে প্রথম স্থান অজর্নকারী হাফেজ আনাস মাহফুজ ও কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফিরে আল্লাহ তায়ালার প্রশংসা এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আনাস মাহফুজ। সামনে দেশের জন্য আরও ভালো কিছু করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন এই ক্ষুদে হাফেজ।

প্রসঙ্গত, কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ৮ থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি।

হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কুরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন।

এছাড়াও এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তারা।

বিজয়ী হওয়ার পরে হাফেজ আনাস মাহফুজ বলেন, আমি হেফজ ছোট গ্রুপে কুয়েত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো কিছু করতে পারি।

বিজয়ী ক্বারি আবু যর গিফারী বলেন, বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করি। এটা আসলে অনেক গর্বের। এর আগে জাতীয়ভাবে ২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬/১৭ তে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি।

কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারী গ্রুপে প্রতিনিধিত্ব করেছেন আবু জর গিফারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর