‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন তিনি। এই অনুষ্ঠানে যোগ দেয়ার মাধ্যমে ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া, ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে ওই বছরের ৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সিলেট সফর তার প্রকাশ্যে কোনো কর্মসূচি ছিল। এপর আর কোনো কর্মসূচিতে দেখা যায়নি তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে। তারও আগে সবশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে এসেছিলেন তিনি। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন তিনি।
এই অনুষ্ঠানে যোগ দেয়ার মাধ্যমে ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া, ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে ওই বছরের ৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সিলেট সফর তার প্রকাশ্যে কোনো কর্মসূচি ছিল। এপর আর কোনো কর্মসূচিতে দেখা যায়নি তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে।
তারও আগে সবশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে এসেছিলেন তিনি। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন।
এছাড়া, ২০০৯ সালের পর এবারই প্রথম সেনাকুঞ্জের এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী।