1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার সাক্ষাৎ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন তিনি।
এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে উপস্থিত। একযুগ ধরে এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে তিনি সুযোগ পেয়েছেন। আমরা গর্বিত, তাকে আমরা এই সুযোগ দিতে পেরেছি।
এসময় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন, সেইসাথে অনুষ্ঠানে যোগ দেবার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
বক্তব্য শেষ হলে খালেদা জিয়ার সাথে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। বেশ কিছুক্ষণ তাদের আলাপ করতে দেখা যায়।
উল্লেখ্য, ২০১২ সালে সবশেষ সেনাকুঞ্জে এসেছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। ২০১৮ সালের পর এই প্রথম তাকে জনসমক্ষে দেখা গেল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর