1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জে আ.লীগের ২ নেতা গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ দাশকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের পৃথকস্থান থেকে জামায়াত নেতা শাহ মো. আলাউদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্থ করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

উক্ত রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান হামলা, মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের ১০ বছর পর গত (১৪ সেপ্টেম্বর) জামায়াত নেতা সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামীলীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে ১৯ নাম্বার আসামী করা হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকা থেকে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের পৃথকস্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা মো. আলাউদ্দিন কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে গ্রেফতার করা হয়। অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর