1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদীর চরে হঠাৎ ধুলিঝড়

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত
কুড়িগ্রামর রৌমারী ও উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর মাঝামাঝি চরে হঠাৎ ধুলিঝড়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৃষ্ট ঝড়টি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা এই ধুলাঝড়কে ‘বাইকুরানী’ নামে চেনেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে রৌমারী এবং উলিপুর উপজেলার মাঝামাঝি হঠাৎ করে ব্রহ্মপুত্র নদের বালুচর চর সােনাপুর ও সুখেরচর এলাকায় এই ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় আধা কিলােমিটার এলাকা জুড়ে অবস্থান করছিল। এই ধূলিঝড়টি পাইপের মতাে আকার ধারন করে বালু আকাশের দিকে উড়ে যায়। ঝড়ের এমন দৃশ্য দেখে নৌ-যাত্রী এবং স্থানীয় চরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারা আরও জানান, ঝড়ের সময় ওই এলাকায় ধূলাে উড়ে অন্ধকার হয়ে যায়। এ সময় মানুষ মুখে গামছা ও কাপড় বেঁধে নিরাপদ স্থানে চলে যায়। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি। এ সময় নৌকায় থাকা যাত্রীরা ঝড়ের দৃশ্য ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
চর সােনাপুর গ্রামর আলমগীর হােসেন জানান, হঠাৎ করে বাইকুরানী ঝড় এসে চরের বালু আকাশের দিকে উড়ে যায় এবং পুরাে এলাকা অন্ধকার হয়ে যায়। সবাই ভয় পেয়ে দূরে সরে যায়।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আবহাওয়ার প্রকৃতির উপর নির্ভর করে ধুলিঝড় হয়ে থাকে। তবে ব্রহ্মপুত্র নদের চরের এ ধুলাঝড়ে কােনো ক্ষতি হয়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর