1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জে পিস্তল ও ৮ লক্ষ টাকাসহ নারী আটক

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পঠিত
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে বিদেশি পিস্তল-ছোরা, গাঁজার চালান ও ৮ লক্ষাধিক টাকাসহ হোছনা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
তিনি ওই গ্রামের কাছাব আলীর স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানকালে কাছাব আলীর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, ফোল্ডিং ছোরা, খালি ম্যাগাজিন, পাঁচ কেজি গাঁজা ও ৮ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গৌখালেরপাড় এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে হোছনা বেগমকে আটক করা হয়।
তিনি আরো বলেন, অভিযানকালে কাছাব আলী ঘর থেকে একটি বিদেশি পিস্তল, ফোল্ডিং ছোরা,  খালি ম্যাগজিন, পাঁচ কেজি গাঁজা ও ৮ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক হোছনা বেগমসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।
এ ঘটনায় আটককৃত হোছনা বেগমকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর