1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু: ইউক্রেনের সাবেক সেনাপ্রধানের দাবী

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৬৭৪ বার পঠিত
ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুঝনি দাবি করেছেন, বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তার মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ান মিত্রদের সরাসরি যোগ দেয়ার বিষয়টি তা-ই নির্দেশ করছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, ২০২৪ সালে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের জড়িত হওয়া এবং ফ্রন্টলাইনে ইরানি অস্ত্রের ব্যবহারের বিষয়টি তুলে ধরেন ঝালুঝনি। বলেন, ইউক্রেনের সংঘাত তার আঞ্চলিক সীমানা ছাড়িয়ে গেছে।
ইউক্রেনে লড়াইয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে জালুঝনি বলেন, উত্তর কোরিয়ার ১০ হাজারেরও বেশি সেনার আগমন এবং ইরানি অস্ত্রের উপস্থিতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা দরকার। এটা স্পষ্ট যে ইউক্রেনের অনেক শত্রু রয়েছে। ইউক্রেন প্রযুক্তি নিয়ে টিকে থাকবে, তবে তারা একা এই যুদ্ধে জিততে পারবে কি না তা স্পষ্ট নয়। ঝালুঝনি কিয়েভের মিত্রদের রাশিয়ার প্রতি প্রতিক্রিয়ার আহ্বানও জানিয়েছেন।
২০২২ সালে রুশ আগ্রাসনের সময় ইউক্রেনীয় বাহিনীর নেতৃত্বের কারণে ঝালুঝনির মন্তব্য গুরুত্ব বহন করে। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তেজনার কারণে চলতি বছরের শুরুতে তাকে সামরিক কমান্ড থেকে অপসারণ করা হলেও দেশটির কৌশলগত ও রাজনৈতিক আলোচনায় তিনি এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর