1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দু’দিন ধরে নিঁখোজ জালালাবাদ ক্যান্টঃ পাবলিক স্কুলের ছাত্র সায়েম

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ১ নং লক্ষিপুর গ্রামের ব্যবসায়ী সাব্বির আহমদ হিরণের পুত্র আশরাফুল ইসলাম সায়েম (১৬)। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র, দুইদিন ধরে নিঁখোজ রয়েছে।

নিঁখোজ সায়েমের পারিবারিক সূত্রে জানা যায়, সায়েমের পরিবার সিলেট সদরের বটেশ্বর খাদিমপাড়া এলাকায় বাসা ভাড়া করে থাকে। বুধবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় খাদিম পাড়ার চুয়াবহর বাসা নং – ১৭৭ হইতে নামাজের কথা বলে বের হয়ে যায়।

পরবর্তীতে সে আর বাড়ী ফিরে আসে নি। ওই সময় তার বাড়ী ফিরতে বিলম্ব দেখে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার অনুসন্ধানে ব্যর্থ হন।

পরের দিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি সহ স্থানীয় বাসিন্দারা তার সন্ধান চেয়ে পোস্ট করতে থাকেন। কিন্তু দিনব্যাপী তার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তার বাবা সাব্বির আহমেদ হিরণ শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

নিঁখোজ সায়েমের চাচা দিলাল আহমেদ জানান,বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার গাঁয়ে ছিলো লাল খয়েরী রংয়ের টি-শার্ট। ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা গড়নের সায়েম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৭১৫-৬৪৪৩৪৩ (হিরণ) এই নাম্বারে অথবা অফিসার ইনচার্জ শাহ্পরান (রহঃ) থানায় যোগাযোগ করতে সবিনয় অনুরোধ জানিয়েছে তার পরিবার।

এদিকে নিঁখোজ সায়েমের সন্ধান চেয়ে তার বাবার সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহঃ) থানার ইন্সপেক্টর (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। তিনি জানান নিঁখোজ সায়েমের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর