1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের আস্তমায় বিএনপির কর্মীসভা ও প্রবাসীদের সংবর্ধনা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত
শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মীসভা ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা জফির আলীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাবেদ হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা জিলিক মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, সদস্য শহিদুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও আবু তাহের ইমন।
আলোচনা শেষে আস্তমা গ্রামের বিএনপি নেতা সৌদি আরব প্রবাসী তাজুল ইসলাম, ইতালী প্রবাসী আমির ইসলাম ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুস শহিদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মহির উদ্দিন, উপজেলা যুবদল নেতা ছায়াদ মিয়া, মাসুম আহমদ, সিরাজুল ইসলাম, সাব্বির আহমদ, মনসুর আলম, রায়হান আহমদ, সিজিল আহমদ রনি, শায়েস্তা মিয়া, এমদাদ মিয়া, আব্দুল জলিল, এনামুল হক, সুহেল মিয়া, জামিল আহমদ, শেরওয়ান, দদরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ফটিক চৌধুরী, উপজেলা কৃষকদল নেতা মাহবুব হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আল আমিন, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পু, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমাদ হোসেন, আক্তার মিয়া প্রমূখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর