1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাপটার হাওড়ে এ ঘটনা ঘটে।

এলাকার লোকজন জানান, ওই গ্রামের রাজু মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে একই গ্রামের তার ভাতিজা তুতা মিয়ার ছেলে হাছন মিয়ার (৩৫) জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজু মিয়ার বসতভিটায় হাছন মিয়ার লোকজন নিয়ে হামলা চালায়। হামলায় রাজু মিয়া গুরুতর আহত হলে প্রথমে তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে রাজু মিয়াকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুর ১টায় মারা যান।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ খুনের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে সব বেরিয়ে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর