1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আগামীকাল ২৪ নভেম্বর জনসভা ও গণমিছিল সফল করুন: বাসদ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও জনসভা পরবর্তীতে গণমিছিল অনুষ্ঠিত হবে। জনসভায় বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।

শনিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন সমাজ তথা সমাজতান্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করা, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নিত্যপণ্যের দাম কমানো, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান।

সিলেটে জলাবদ্ধতার সমাধানসহ অন্যান্য দাবিতে আগামীকাল রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর