ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারে প্রস্তুত ইউরোপের যেসব দেশ
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশের সময় :
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
১০০
বার পঠিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারে প্রস্তুত ইউরোপের যেসব দেশ
আন্তর্জাতিক অপরাধ আদালত (আসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর পশ্চিমা বিশ্বের একাধিক দেশ তাকে গ্রেপ্তারে অঙ্গীকারবদ্ধ হয়েছে। খবর আরটি গত বৃহস্পতিবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের কমান্ডার ইব্রাহিম আল মারসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে পশ্চিম জেরুজালেম জানিয়েছে, আল মারসি ইতোমধ্যে ইসরায়েলি হামলায় মারা গেছেন। গাজায় হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন নির্দেশনায় পশ্চিমা দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাধিক দেশ এ আদেশকে স্বাগত জানিয়েছে, আবার...
আন্তর্জাতিক অপরাধ আদালত (আসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর পশ্চিমা বিশ্বের একাধিক দেশ তাকে গ্রেপ্তারে অঙ্গীকারবদ্ধ হয়েছে। খবর আরটি
গত বৃহস্পতিবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের কমান্ডার ইব্রাহিম আল মারসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে পশ্চিম জেরুজালেম জানিয়েছে, আল মারসি ইতোমধ্যে ইসরায়েলি হামলায় মারা গেছেন। গাজায় হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন নির্দেশনায় পশ্চিমা দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাধিক দেশ এ আদেশকে স্বাগত জানিয়েছে, আবার কেউ এর বিরোধীতা করে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে।
নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে, তারা আইসিসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে এ আদেশ বাস্তবায়ন করবে। অর্থাৎ দেশগুলো নেতানিয়াহুকে গ্রেপ্তারে আকাত্মতা প্রকাশ করেছে।
তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি, নেতানিয়াহু এবং গ্যালান্টের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ত যদি ইতালি সফরে আসেন, তাহলে বাধ্য হয়েই তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের।’
অস্ট্রিয়াও আইসিসির গ্রেপ্তারি পরোয়ার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেক্সজান্ডার শ্যালেনবার্গ বলেন, গ্রেপ্তারি পরোয়ানাটি তার কাছে পুরোপুরি বোধগম্য নয়।