1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে জমিয়তের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।

সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে মাওলানা হোসাইন আহমদকে সভাপতি, মাওলানা খলিলুর রহমানকে নির্বাহী সভাপতি, এম আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক, হাফিজ হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা শহীদুর রহমানকে যুব বিষয়ক সম্পাদক ও মাওলানা কবির আহমদকে ছাত্র বিষয়ক সম্পাদক করে করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী, জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুশ শহীদ জামলাবাদী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ দেওয়ান শামসুল আবেদীন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন খান, সহকারী মহাসচিব হাফিজ রশীদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদিসহ প্রমুখ।

কাউন্সিলের আগে হাজারো নেতাকর্মীর আগমণে শান্তিগঞ্জ বাজার চত্ত্বরে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা হোসাইন আহমদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা জমিয়তের সদস্য সচিব এম আব্দুল হাফিজ ও মাওলানা শহীদুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর