1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রথম আলোর কার্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিক্ষোভকারীদের।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে বেশ কিছু লোক ডেইলি স্টার পত্রিকার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় দালাল ও আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিতে থাকেন তারা। পাশাপাশি শুক্রবার প্রথম আলো অফিসের সামনে আরেকটি গ্রুপ অবস্থান নেয়।
এরকম কর্মসূচি কয়েকদিন থেকে চলে আসছে। সর্বশেষ রোববার আবার অবস্থানরত বিক্ষোভকারীরা প্রথম আলো পত্রিকার সামনে গরু জবাই দিয়ে লোকজন জড়ো করেন।
আগের তুলনায় কিছুটা লোকজন বেশি হয়। গরু জবাই দিয়ে তাদের রান্নাবান্নাও চলছিল প্রথম আলোর বিপরীতে কারওয়ান বাজারের দিকে।
তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত)  সোহেল রানা জানান, ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার সামনে কয়েকদিন যাবত অবস্থানরত লোকজনকে আজকে সন্ধ্যার পরে সেনাবাহিনী ও পুলিশ সম্মিলিতভাবে সরিয়ে দিয়েছে। বর্তমানে দুই প্রতিষ্ঠানের সামনে কারও কোনো অবস্থান নেই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর