1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-সুনামগঞ্জ সড়কে সংকেতহীন স্পিড ব্রেকার, দূর্ঘটনার আশঙ্কা

মো: নুরুল হক, শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ থানার রাস্তার সামন থেকে শুরু করে সুনামগঞ্জ টেক্রটাইল ইন্সটিটিউট পর্যন্ত প্রায় ৫শ মিটারের এরিয়ার মধ্যে সংকেতহীন পাঁচটি স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে।

এই স্পিড ব্রেকারগুলো খাড়াভাবে নির্মাণ করা হয়েছে এবং স্পিড ব্রেকারে কোন ধরণের সাংকেতিক চিহ্ন দেওয়া হয়নি। দূর থেকে রাতের বেলা কোন ভাবেই বুঝা যায় না সামনে স্পিড ব্রেকার রয়েছে।

প্রতিটি স্পিড ব্রেকারের সামনে গতিরোধক সাইন বোর্ড না থাকায় এবং সাংকেতিক চিহ্ন না দেওয়ায় প্রতিনিয়ত মারাত্বক দূর্ঘনার আশংখা করছেন বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে এলাকার সচেতন মহল। মিনিবাস চালক জুয়েল আহমদ বলেন, কোন সংকেত না থাকায় এই স্পিড ব্রেকারগুলো মরণফাঁদে পরিনত হয়েছে। তাই দ্রুত প্রতিটি স্পিড ব্রেকারের সামনে গতিরোধক সতর্কতামূলক সাইনবোর্ড সহ সাংকেতিক চিহ্ন দেওয়া একান্ত জরুরী।

এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক ড.মোহাম্মদ আহাদ উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইন অনুযায়ী মহা সড়কে স্পিড ব্রেকার স্থাপন করার কোন সুযোগ নেই। তবে শান্তিগঞ্জের ঐ স্থানে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে এই স্পিড ব্রেকারগুলো স্থাপন করা হয়েছে। দূর্ঘটনা প্রতিারোধে খুব শীঘ্রই স্পিড ব্রেকারগুলোতে সাংকেতিক চিহ্ন এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর