1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিজিবির অভিযানে ৬৩ লক্ষ টাকার পণ্যসহ আটক-২ 

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
বর্ডার গার্ড বাংলাদেশ  জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী ২ বাংলাদেশী নাগরিক আটকসহ প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বগত ২৩-২৪ নভেম্বর ২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তের অন্তর্ভুক্ত  বিওপি সমূহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযানসহ বিশেষ অভিযান পরিচালনা করে।
১৯ বিজিবি সূত্রে বলা হয়, রবিবার (২৪ নভেম্বর)  জৈন্তাপুর ও সুরাইঘাট এবং সোনার খেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের চিটা গুড় ৫,৫০০ কেজি,  ভারতীয় চিনি ৭০০ কেজি,পাতার বিড়ি ৪২,০০০ পিস এবং ০১ টি টাটা মাঝারী ট্রাক আটক করে। বিজিবি জানায় আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য  মূল্য প্রায়  ৩০,১২,৮৭৬/-টাকা সমপরিমাণ।
এ ছাড়াও  গত ২৩ নভেম্বর ( শনিবার)  আনুমানিক  সন্ধ্যা ৬:৪০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ডোনা বিওপি’র একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল দল উক্ত স্থান হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক জীবন দাস (২৯),  এবং সজল দাস (২৯) নামে দুই অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত দুই  বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে ভারতীয় ৬,৩৪০ রুপি এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করে।পরে  রবিবার আটককৃত বাংলাদেশী নাগরিকদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। বিজিবি জানায় জীবন দাসের বাড়ী হবিগঞ্জ ও সজল দাসের বাড়ী কিশোরগঞ্জ বলে জানা যায়।
এ ছাড়াও শনিবার (২৩ নভেম্বর) জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের মিছরী গুড়া ৬,২৫০ কেজি, ভারতীয় চিনি ২১০০ কেজি এবং ০১ টি টাটা মাঝারী ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩২,৫২,৫০০/-টাকা সমপরিমাণ।
বিজিবি  সূত্রে আরো জানা যায় দুইদিনের অভিযানে  আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য  মূল্য  প্রায় ৬২,৬৫,৩৭৬/- টাকা সমপরিমাণ।  আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে।তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর