1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৯০ বার পঠিত

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার নীলপুর বাজার সংলগ্ন রাবার বাড়ীর সামনের সড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত এবং চার জন আহত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিলা শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহার’র স্ত্রী রাজিয়া বেগম(৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজি চালক সহ চারজন আহত হয়। আহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।

এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি যে, সিএনজি চালকসহ চারজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করব এবং আমাদের স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্হা নেব।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে তবে চালক পলাতক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর