1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ৫

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার ভোরে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেন। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগী মোটর সাইকেল চোরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ রুকু মিয়া (২৭), মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া (২৮) ও মো: সুমন মিয়া (২৬)।

এর আগে শনিবার দিবাগত রাতে মাধবপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেন। তারা হলো, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো: জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো: সাজন মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর