1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গণহত্যা মুক্ত পণ্য ‘গাজা কোলা’

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

যুক্তরাজ্যের লন্ডনে সম্প্রতি একটি নতুন কোমল পানীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ‘গাজা কোলা’ নামের এই পানীয়টি ফিলিস্তিনিদের পক্ষে ‘গণহত্যামুক্ত’ ও ‘বর্ণবৈষম্যমুক্ত’ পণ্য হিসেবে এরই মধ্যে সারা ফেলেছে। এই পানীয়টি তাদের জন্য, যারা ফিলিস্তিনের প্রতি সমর্থন দেখিয়ে বৃহৎ কম্পানিগুলোর পণ্য বর্জন করতে চায়।

২০২৩ সালের নভেম্বরে ওসামা কাশু নামের এক ফিলিস্তিনি কর্মী এই গাজা কোলা তৈরি করেন।

এটি তার বাণিজ্যিক উদ্যোগ হলেও এর পেছনে রয়েছে ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের অভিযান। সাধারণ কোলা উপাদান থেকেই এই পানীয় তৈরি হয়। তবে এর স্বাদ ও মিশ্রণ আলাদা।
যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রে অবস্থিত হলবর্ন শহরের ফিলিস্তিনি ও লেবানিজ খাবারের রেস্তোরাঁ হিবা এক্সপ্রেস থেকে গাজা কোলার যাত্রা শুরু হয়।

রেস্তোরাঁটি ফিলিস্তিন হাউস নামে একটি বহুতল ভবনের নিচতলায় অবস্থিত। ভবনটি আরব ঐতিহ্যের স্থাপত্যে নির্মিত। এই কোমল পানীয়র প্রতিটি ক্যানের গায়ে ইংরেজির পাশাপাশি আরবি ক্যালিগ্রাফিতে লেখা ‘গাজা কোলা’।
ওসামা কাশু জানান, গাজা কোলা তৈরির প্রধান কারণ হলো সেসব কম্পানির পণ্য বর্জন করা, যারা ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থনে ভূমিকা রাখে।

গাজা কোলার লাভের পুরো অংশ গাজা শহরের আল-করামা হাসপাতালের প্রসূতি ওয়ার্ড পুনর্নির্মাণে দান করা হচ্ছে।
পূর্ব লন্ডনের হ্যাকনির ৫৩ বছর বয়সী বাসিন্দা নাইঙ্কে ব্রেট প্যালেস্টাইন হাউসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বপ্রথম গাজা কোলার স্বাদ গ্রহণ করেন। সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর