প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ

মোহাম্মদ আবদুল কাদির , মধ্যনগর,(সুনামগঞ্জ):- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৩নং চামরদানী ইউনিয়ন পরিষদ অকার্যকর অবস্থায় রয়েছে। দাপ্তরিক কাজের দায়িত্বে চেয়ারম্যান না থাকায়, নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন এই ইউনিয়নের সাধারণ মানুষ। ইউপি চেয়ারম্যানের দায়িত্বে কেউ না থাকায় দাপ্তরিক কাজ অকার্যকর হয়ে পড়েছে।
সরজমিনে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর খসরু অনুপস্থিত থাকার কারণে ভুক্তভোগী জনগণ দাপ্তরিক কাজের সেবা থেকে বঞ্চিত রয়েছে। এলাকার মানুষ পরিষদে এসে, পাচ্ছে না নাগরিক সনদ, মৃত্যু সনদ, উত্তরাধিকারী সনদ, জন্মনিবন্ধন সনদ সহ বিভিন্ন সেবা সমূহ। এতে ভুক্তভোগী মানুষের ভোগান্তির শেষ নেই, সেবা না পেয়ে হতাশায় ভুগছেন এলাকার ভুক্তভোগী মানুষেরা। এমতাবস্থায় পরিষদের দাপ্তরিক সেবার কার্যকর ব্যবস্থা অতি দ্রুত সচল না হলে, দিন দিন মানুষের ভোগান্তি সীমা থাকবে না।
এলাকায় অভিযোগ উঠেছে যে, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে ও জমি বেচাকেনা সহ অফিস আদালতের গ্যাড়া কলে পরতে হচ্ছে অনেক পরিবার। তাই দ্রুুত পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করে, জনগণের দুর্ভোগ লাগবের লক্ষ্যে কতৃপক্ষের নজরদারি অতি জরুরি।
এবিষয়ে ইউপি সদস্য নূরুল ইসলাম নূরু বলেন, চেয়ারম্যান আলমগীর খসরু দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওয়াসিল আহমেদ বলেন, আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করে চামরদানী ইউনিয়ন পরিষদ অকার্যকর এবং অচল করে রেখেছে। জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে, সরকারের উর্ধতন কতৃপক্ষ জরুরি ভিত্তিতে একজন বৈষম্য বিরোধী চেয়ারম্যান নির্বাচন করা জরুরি ।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি খুব তারাতারি সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.