1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দিনগত রাত ১২টায় নবীগঞ্জ থানা পুলিশ নিজ বসতঘর থেকে ওই কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করে। নিহত মোস্তাকিন মিয়া উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে এবং নির্মাণ শ্রমিকের কাজ করত।

নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা মোস্তাকিন মিয়ার বসতঘরে শোবার খাটের ওপর তার গলা কাটা মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

তিনি আরও বলেন, এটি নিশ্চিত একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মোস্তাকিনের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে কালিয়ারভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন ভুট্টো বলেন, রাতে গ্রামে অন্য আরেকটি ব্যাপার নিয়ে পঞ্চায়েত চলছিল। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়। পরে সেখানে গিয়ে মোস্তাকিনের গলা কাটা মরদেহ তার ঘরে পাওয়া যায়।

তিনি আরও বলেন, ওই কিশোরের অন্য তিন ভাইয়ের মধ্যে দুজন মধ্যপ্রাচ্যে এবং একজন মৌলভীবাজারের একটি ইটভাটায় কাজ করেন। মোস্তাকিন নির্মাণ শ্রমিকের কাজ করত। ঘটনার রাতে শুধু সে ও তার দুই ভাবি ঘরে ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর