1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আল আজহার ইউনিভার্সিটি থেকে দারুননাজাতের প্রথম শিক্ষার্থী হিসেবে এমফিল ডিগ্রি অর্জন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রথম শিক্ষার্থী হিসেবে আল আজহার ইউনিভার্সিটির উসুলুদ্দীন তথা ধর্মতত্ত্ব অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ রেজাল্ট “Excellent” মুমতাজ পেয়ে তার এমফিল থিসিস ডিসকাশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয় বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীর এমফিল থিসিস ডিসকাশন সেমিনার।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সাইন্স অনুষদের অধীনে গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীর লিখিত এমফিল থিসিসের আলোচ্য বিষয় ছিল:- الأحاديث المرفوعة والموقوفة الواردة في كتاب: “التيسير في التفسير” للإمام نجم الدين أبي حفص عمر بن محمد النسفي الحنفي المتوفى سنة: (537 هـ) من بداية قوله تعالي: {إِن تَتُوبَا إِلَى ٱللَّهِ فَقَد صَغَت قُلُوبُكُمَا…} (التحريم: ٤) إلي تفسير قوله تعالي: {إِنَّمَا نُطعِمُكُم لِوَجهِ ٱللَّهِ لَا نُرِیدُ مِنكُم جَزَاء وَلَا شُكُورًا} (الإنسان:٩) ( تخريجا ودراسة )।
অনুষদটির ইমাম আহমাদ আত-তাইয়িব হলে অনুষ্ঠিত সেমিনারের সুপারভাইজার ছিলেন অধ্যাপক ড. খালিদ শাকির আতিয়াহ সুলাইমান (হাফি:)।

তিনি উসুলুদ দীন বিভাগের প্রধান অধ্যাপক ও ইসলামিক সাইন্স অনুষদের হাদিস বিষয়ক অধ্যাপক।

অনুষ্ঠানে (মুনাকিশ) হিসেবে উপস্থিত হন ইসলামিক থিওলোজি অনুষদ, কায়রোর হাদিস বিভাগের অধ্যাপক ড. হিশাম ইবরাহিম ফারজ মুহাম্মাদ (হাফি:)। এবং ২য় (মুনাকিশ) হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসান কামাল হাসান আল কছবী (হাফি:)। তিনি কুল্লিয়াতুদ দেরাসাতুল ইসলামিয়া এর হাদিস বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক।

এছাড়াও সেমিনারে কুল্লিয়াতুল উলুমিল ইসলামীয়ার বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দের আগমনে থিসিস ডিসকাশন সেমিনারকে আরও প্রাণবন্ত করে তোলে। গতকালের এই সেমিনারে শত শত বাংলাদেশি ও বিদেশী শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনারটি হয়ে উঠে প্রাণবন্ত। ডিসকাশন শেষে সুপারভাইজারগণ এমফিল গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীকে সর্বোচ্চ ফলাফল মুমতাজ (এক্সিলেন্ট) প্রদানের মাধ্যমে উত্তীর্ণ ঘোষণা করেন। এসময় উপস্থিত সুপারভাইজারগণ, ইত্তেহাদের দায়িত্বশীবৃন্দ ও উপস্থিত শিক্ষার্থীরা এবং তার বিদেশী সহপাঠীরা গবেষককে ফুলেল শুভেচ্ছা জানান।

গবেষক সিহাব আযহারী বলেন, মহান আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর