1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জৈন্তাপুরে গ্যাস সংযোগের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠান সম্পন্ন

মুরাদ হাসান, জৈন্তাপুর  প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে গ্যাস সংযোগের দাবিতে জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

হরিপুর বাজার বাস স্টেশনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জনসমাবেশে “আমার সম্পদ আমি চাই,ঘরে ঘরে গ্যাস চাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলার হরিপুরে খনিজ সম্পদ তেল গ্যাস ১৯৫৫ সাল থেকে অদ্যবদী পর্যন্ত জাতীয় গ্রীডে সংযুক্ত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই খনিজ সম্পদ বাংলাদেশ তথা উন্নত বিশ্বে যোগান দিতে সক্ষম।

ছাত্র জনতার জনসমাবেশে সমন্বয়ক সাদিক আহমদ, জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মোঃ সুয়েব আহমদ, জামাল আহমদ ও ইশতিয়াক ফাহিমের যৌত পরিচালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন, বর্তমান উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুর রশিদ, বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক জেলা পরিষদ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দাম, জাতীয় উলামা মাসায়েখ আইম্যা পরিষদের সহ সভাপতি সিলেট মহানগর মাওঃ শরিফ উদ্দিন খাঁ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আলী হরিপুর বাজার কমিটির বর্তমান আহ্বায়ক কুতুব উদ্দিন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি জেনারেল রফিক আহমদ, ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক আহমদ, সাদিক আহমদ, নাদিম আহমদ, জাহাঙ্গীর ২, আলী আকবর, মাহফুজ, সহ আরো অনেকে।

উপস্থিত জনসমাবেশে বক্তারা বলেন-গ্যাস বাংলাদেশের জাতীয় সম্পদ, ১৯৫৫ সালে সর্বপ্রথম আমাদের জৈন্তাপুরের হরিপুর এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া যায়, তবে দুঃখজনক বেয়াপার যে আমাদের সম্পদ সারা দেশে ভোগ করলেও আমরা জৈন্তাপুরের মানুষ আমাদের সম্পদ তেল, গ্যাস থেকে বঞ্চিত। তিন দশক থেকে আমাদের জৈন্তাপুর বাসী গ্যাসের আন্দোলন করলেও, এখন পর্যন্ত তার কোন ফলাফল পাওয়া যায় নি।

উল্লেখ্য জৈন্তার সর্বস্তরের জনগণের ন্যায্য দাবি, বৃহত্তর জৈন্তার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন করার জন্য পেট্রোল বাংলাসহ সরকারের সংলিষ্ট সকলের প্রতি বিনীত ভাবে আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর