1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর আজ থেকে চালু হলো “মুক্ত বাজার” ক্রেতা কম হলেও দামে সন্তুষ্টি

মুরাদ হাসান জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে আজ থেকে চালু হলো মুক্ত বাজার। প্রথম দিনে ক্রেতা সমাগম কম হলেও পন্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা হতে জৈন্তেশ্বরী বাড়ী মাঠে উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের কৃষকের তাদের নিজ ক্ষেতে উৎপাদিত শীতকালীন সবজি নিয়ে মুক্ত বাজারে বিক্রির উদ্দেশ্যে আসে।

প্রথম দিনে ক্রেতা সমাগম কম হলেও পন্যের দামে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকালে মুক্ত বাজারে প্রথম ক্রেতা হিসেবে শীতকালীন সবজি ক্রয় করতে আসেন জৈন্তাপুর সদর এলাকার বাসিন্দা বদর উদ্দিন আহমদ পারভেজ। এ সময় তিনি সকাল সময়ে তরতাজা সবজি ক্রয় করতে পেরে সন্তোষ্ট প্রকাশ করেন।

জৈন্তাপুর উপজেলার মৎস ব্যবসায়ী রুক্কিনী বিশ্বাস মুক্ত বাজারের প্রথম দিনে তিনি নদীর তাজা মাছ নিয়ে আসেন বিক্রি করতে। তিনি বলেন মুক্ত বাজারে প্রতি মঙ্গলবার উপজেলার সকল মৎস ব্যবসায়ীদের সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত পন্য নিয়ে আসার কথা বলা হয়েছে। তিনি বলেন প্রথম দিন যে পরিমান দেশীয় মাছ এনেছিলেন তা ১ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়।

মুক্ত বাজার চালুর প্রথম দিনে সকাল ১০টায় বাজার পরিদর্শনে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, প্রথম দিনে মুক্ত বাজার পরিদর্শনের পাশাপাশি নিজের পরিবারের জন্য শাক সবজি ক্রয় করেছি।

তিনি বলেন, ধীরে ধীরে প্রচারণা বাড়লে মুক্ত বাজার সম্পর্কে উপজেলার মানুষের নিকট এর সুফল পৌঁছে যাবে। তিনি শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় পন্যের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের তাদের উৎপাদিত হস্তশিল্পের পন্য বিক্রযের জন্য নিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর