1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
টাংগুয়ার হাওরকে কোনোভাবেই নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হাওরে কোনো অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুরের মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শনকালে এ কথাগুলো বলেন উপদেষ্টা।
রিজওয়ানা হাসান বলেন, পাহাড়ি ঢলের পানি যেন আমাদের হাওরের এক ফসলি বোরো ধানের ক্ষতি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আর বাঁধ নির্মাণ কোনো অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, টাংগুয়ার হাওরের পর্যটন চলবে, তবে হাওরে হাউজ বোট ও পর্যটক কী পরিমাণে আসতে পারবে? সেটা নির্ধারিত করতে হবে। হাওরে প্লাস্টিক পণ্য সামগ্রী, পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণ করতে নীতিমালা তৈরি করা হবে।
কোনোভাবেই হাওরকে নষ্ট করতে দেওয়া হবে না।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) উপস্থিত ছিলেন। পরে গোরমার হাওর ও টাংগুয়ার হাওর পরিদর্শনে যান দুই উপদেষ্টা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর