1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পুকড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের পুত্র আব্দুল কাদির (২০) ও আব্দুল মজিদের পুত্র কাউছার মিয়া (২২)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির (২০) ও কাউছার মিয়া (২২) সহ আরও একজন মোটর সাইকেলযোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের বানিয়াচং থানাধীন পুকড়া এলাকার শাপলা পাম্পের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়। তাৎক্ষনিক কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক অপর আহতের পরিচয় জানা যায়নি। দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে জনতা।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাজানি হল নিহতের বাড়ীসহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি ঘটনাস্থলে পৌছেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর