1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিদেশি মদ নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানসহ আটক-৩

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পঠিত
জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি মদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। 
আটকদের মধ্যে হাবিবুর রহমান নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের  সভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) তল্লাশী চালায় পুলিশ।
এ সময় কারে থাকা তিন ব্যাক্তির নিকট হতে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের ১টি সহ মোট ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
আটক হওয়া ৩ ব্যক্তি হলেন-হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১), নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটক ৩জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর