1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তাহিরপুরে সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি আটক

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে রাতের আধাঁরে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক করে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত নদী যাদুকাটা থেকে ১০২৫০ কেজি ভারতীয় চিনি এবং ৫৭৫ কেজি ভারতীয় আনার আটক করে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে ১২০৩ সীমান্ত পিলার এলাকার যাদুকাটা নদী ও ১২০৪ পিলার এলাকার দশঘর ভাঙ্গা এবং ১২০৫ পিলার এলাকার বাউল্লা হাটি দিয়ে গতকাল রাতের বিভিন্ন সময়ে স্থানীয় একটি চোরাচালানকারী চক্র চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি ও আনার চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে নৌকা যোগে পাচার করার জন্য বিন্নাকুলী এলাকার যাদুকাটা নদীর পাড় মজুদ রাখে। গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০২৫০ কেজি ভারতীয় চিনি যার মূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা এবং ৫৭৫ কেজি ভারতীয় আনার যার মূল্য ২ লাখ ১ হাজার ২৫০ টাকার মালামাল আটক করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চিনির বস্তা ও আনার রেখে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির তিনি বলেন, সীমান্তে চোরাচালান জিরো টলারেন্স আনতে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রতিদিনই লাখ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে। আর বিজিবির এধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর